mardi 6 avril 2010

চাওয়া - পাওয়া

জানো আমি সেই মেয়েটিকে খুঁজেছি
যার অন্তরাকাশের দীপ্তিমান অস্তাচলের স্বপ্ন দেখে,
জানো আমি সেই মেয়েটিকে চেয়েছি
যার চোখে শরত এর নীল আকাশ সর্বনেশে কালো মেঘের স্বপ্ন দেখে,
জানো আমি সেই মেয়েটির কথা ভেবেছি
যার মন পূর্নিমার পূর্ণচন্দ্রে পুর্ণগ্রাসের স্বপ্ন দেখে,
জানো আমি সেই মেয়েটিকে মনে গড়েছি
যে মাঠভরা সোনার ফসলে আগুন লাগার স্বপ্ন দেখে;

কিন্তু আমি সেই মেয়েটিকে দেখেছি-
যে অস্তাচলে গিয়ে,
কালো মেঘে আচ্ছাদিত হয়ে,
সম্পূর্ণরূপে রাহুগ্রস্ত অবস্থ্হায়,
নিজেকে অগ্নিদগ্ধ করে
তার ভালোবাসাকে জন্ম দেবার স্বপ্ন দেখে |

Aucun commentaire: